উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার বাগমারা কলেজের নবনির্মিত দোতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি থেকে ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে কলেজ চত্বরে অধ্যক্ষ জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কলেজের ভবনটি নির্মাণ করা হয়।