প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চিকিৎসাকেন্দ্রের নতুন ল্যাবরেটরির যন্ত্রপাতির উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর ল্যাবরেটরির নতুন যন্ত্রপাতিগুলো উদ্বোধন করেন এবং এগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে হিউমালাইজার ৩০০০, নিকোকার্ড রিডার ও ইনকিউবেটর। এসব যন্ত্রপাতির মাধ্যমে বায়োকেমিস্ট্রির সব ধরনের পরীক্ষা, এইচবিএআইসি পরীক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণসহ বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা রিফাত সুলতানা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।