উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে তিনটি গ্রামীণ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান এই কাজের উদ্বোধন করেছেন। উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের শিয়ালধরা বাজার থেকে গাংগাইল ইউনিয়নের বঙ্গবাজার পর্যন্ত ৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ৯ দশমিক ৩৫ কিলোমিটার, নান্দাইল রোড বাজার থেকে গাংগাইল ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩৮ লাখ টাকা ব্যয়ে ৭০০ মিটার ও বনুড়া থেকে জলহরি পর্যন্ত ৫৫ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে। এলাকাবাসী জানান, সড়ক তিনটি চালু হলে এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে।