উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবাকেন্দ্র চালু করা হয়েছে। গতকাল দুপুরে কলেজের নতুন ভবনের দোতলায় এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএমএ বগুড়া জেলা কমিটির সভাপতি মোস্তফা আলম। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস্-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমএর জেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম, জেলা স্বাচিপের সভাপতি সামির হোসেন প্রমুখ বক্তব্য দেন।