প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলা সদরে নবনির্মিত বহুতল বাণিজ্যিক ভবন ‘ভবানীগঞ্জ নিউমার্কেট’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনা প্রপার্টিজের উপব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন। এতে অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল, ভবানীগঞ্জ কলেজের শিক্ষক মাহাবুবুর রহমান, আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান, আফতাব উদ্দিন প্রমুখ। এনা প্রপার্টিজ ভবানীগঞ্জে এ বাণিজ্যিক ভবন নির্মাণ করে।