প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতায় বিদ্যুৎসংযোগ চালু করা হয়েছে। গত মঙ্গলবার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত এই সংযোগের উদ্বোধন করেন। প্রথম দিনে ৭২টি আবাসিক সংযোগ দেওয়া হয়। এ সময় ঠাকুরগাঁও আরইবির পঞ্চগড় অঞ্চলের উপমহাব্যবস্থাপক মোবাশ্বের হোসেন, গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি)
চেয়ারম্যান আলতামাস হোসাইন, জেলা জাসদের সহসভাপতি অলিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।