প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খরিপ-১ উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে সার, বীজ ও সেচ-সহায়তার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান প্রমুখ।