প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে আধুনিক সেবাসংবলিত ‘হাজেরা ক্লিনিক’ নামে একটি বেসরকারি হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। গতকাল সকাল নয়টার দিকে পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা হাসপাতালটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল হক শেখ, হাসপাতালটির অন্যতম উদ্যোক্তা চিকিৎসক আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গ্রামীণ মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ৫০ শয্যার এই বেসরকারি হাসপাতাল চালু করা হয়।