প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ শহরের তরুণদের সংগঠন ‘সুনামগঞ্জ কালচারাল ফোরাম’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দুই দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে মায়েদের উদ্দেশে। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম। জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সভাপতি সোহেল রানা।