উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার চারটি গ্রামে গতকাল শনিবার বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের চোমরপাথালিয়া, ঝাঁজর, তালপুকুরিয়া ও বেতগাড়ী গ্রামে এ সংযোগ দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবদুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, চার গ্রামের ৬৩৯টি পরিবার পল্লী বিদ্যুতের আওতায় এসেছে। সরকারি ব্যয়ে সাংসদের বরাদ্দ থেকে এ প্রকল্প নেওয়া হয়েছিল। চোমরপাথালিয়া গ্রাম থেকে এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান। এ উপলক্ষে সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে সাংসদ ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য দেন।