প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে রংপুর চিনিকল এলাকায় গতকাল বৃহস্পতিবার ২০১৬-১৭ মৌসুমের আখ রোপণ শুরু হয়েছে। দুপুরে চিনিকল-সংলগ্ন গোপালপুর গ্রামে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল এর উদ্বোধন করেন। সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল মজিদ, মহাব্যবস্থাপক (অর্থ) নাজমুল হুদা প্রমুখ। এদিকে ঠাকুরগাঁওয়ের সেতাবগঞ্জ চিনিকল এলাকায় চলতি ২০১৬-১৭ মৌসুমের আখ রোপণ শুরু হয়েছে। বেলা ১১টায় বোচাগঞ্জে সাদামহল গ্রামে আখ রোপণ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আহসান সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রশিদ।