উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের অধুনালুপ্ত ছিটমহলের ভোটাররা স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ আজ সোমবার ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ার কালিরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রথম দিনে সদ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অধুনালুপ্ত ছিটবাসীর মধ্যে ২১৯ জনসহ ভাঙ্গামোড় ইউনিয়নের ৯৮৫ জনের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ২৫ অক্টোবর পর্যন্ত বিলুপ্ত অন্যান্য ছিটমহলের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।