উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়ামের পূর্ব পাশে গতকাল সোমবার ইনডোর স্টেডিয়ামের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন, পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবদুর রশীদ সরকার, সহসাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ, সদর থানার ওসি মেহেদী হাসান, জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিজিয়া আক্তার প্রমুখ।