প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এসব ভবন উদ্বোধন করেন। এলজিইডির অর্থায়নে অতিরিক্ত শ্রেণিকক্ষের চাহিদা পূরণ করতে ভানুগাছ, নারায়ণপুর, বাঘমারা ও বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এসব ভবন নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম।