উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গতকাল বুধবার অক্টোবর স্যানিটেশন মাস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। বক্তব্য দেন ইউএনও তরফদার মাহামুদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রবীন্দ্রনাথ, ওয়াশ প্রোগ্রামের জেলা স্বাস্থ্য কর্মকর্তা শরিফ আহমেদ শাহ প্রমুখ। বক্তারা হাত ধোয়া ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করেন। পরে স্বেচ্ছাসেবী সংস্থা ইএসডিও বাসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২১ জন শিক্ষার্থীর মাঝে সাবান বিতরণ করে।