উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. সিরাজুল হক মোল্লা ও ছাত্র কল্যাণ পরিচালক গণেশ চন্দ্র সাহা প্রমুখ। উদ্বোধনী খেলায় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, পুরকৌশল বিভাগকে ৩-০ গোলে পরাজিত করেছে। দুটি গ্রুপে মোট সাতটি বিভাগ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।