উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন, লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় গতকাল শনিবার তিনটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় চালু করেছে সুইড বাংলাদেশ। চরফ্যাশন রোজবাড স্কুল মাঠে, লালমোহন হাইস্কুল সড়কে এবং বোরহানউদ্দিন উপজেলা পরিষদে এসব বিদ্যালয়ের উদ্বোধন করেন সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম। চরফ্যাশনে বিদ্যালয়টির সভাপতি মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পৌরসভার মেয়র বাদলকৃষ্ণ দেবনাথ, সদর থানার ওসি এনামুল হক প্রমুখ।