উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা বাজার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ। এ সময় উপস্থিত ছিলেন মওলানা তর্কবাগীশ পাঠাগার ও সলঙ্গা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কালীপদ কুন্ডুসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা। ১৯২২ সালের ২৭ জানুয়ারি স্বদেশি আন্দোলনের তরুণ নেতা মওলানা আবদুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে সলঙ্গা হাটে বিদেশি পণ্য বর্জন ও স্বদেশি পণ্য ব্যবহারের বিষয়ে প্রচারণা চালানোর সময়ে ব্রিটিশ পুলিশ হামলা চালায়। এ সময় সলঙ্গাসহ আশপাশের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে। সেদিনের সংঘর্ষে কয়েক শ মানুষ হতাহত হয়। সেই থেকে দিবসটি সলঙ্গা দিবস হিসেবে পালন করা হয়।