উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোয়ালিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। দুপুরে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মাহমুদুর রশিদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেখ ফরিদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গনি ভূঁইয়া।
গাজীপুর প্রতিনিধি