প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির জন্য ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। গতকাল রোববার সকালে এই পদ্ধতির উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল হাই আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) শাফায়াত মাহবুব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আহমেদ উল্লাহ প্রমুখ।