উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গতকাল সোমবার নৌ-পুলিশের নিরাপত্তামূলক কর্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ কর্যক্রমের উদ্বোধন করেন নৌ-পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান, নারায়ণগঞ্জের দায়িত্বে¾থাকা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার ধীরেন পাত্র, সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের। পরে নৌ-পুলিশ শীতলক্ষ্যা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ থেকে ছয় ও চাঁদপুর থেকে চার নৌ-চাঁদাবাজকে গ্রেপ্তার করে।