প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল লিগের উদ্বোধনী খেলায় কাঞ্চনজঙ্ঘা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে আর্জেন্টিনা ক্লাবকে হারিয়েছে। গতকাল শনিবার বিকেলে সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
লিগে জেলার চারটি ভাগে ১২টি দল অংশ নিচ্ছে। আজ রোববার ডলফিন স্পোর্টিং ক্লাব মীরগড় আদর্শ পাঠাগারের মুখোমুখি হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সায়খুল ইসলাম উপস্থিত ছিলেন।