প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে শুরু হয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট৷ গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় মুন্সিগঞ্জ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা৷
ঢাকার বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সাংসদ মৃণাল কান্তি দাস, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, মুন্সিগঞ্জের মো. সাইফুল হাসান, নারায়ণগঞ্জের আনিসুর রহমান মিঞা ও কিশোরগঞ্জের এস এম আলম এবং মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার প্রমুখ৷
প্রথম দিনের উদ্বোধনী খেলায় মুন্সিগঞ্জ জেলা টাঙ্গাইল জেলাকে ২-১ গোলে পরাজিত করে৷ ঢাকা বিভাগের ১৭টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে৷