উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে গতকাল মঙ্গলবার থেকে আমন ধান ক্রয় অভিযান শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহামঞ্চদ আলী বিকেল সাড়ে চারটায় ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ নেওয়াজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফেরদৌস আলী সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. আয়নাল হক তালুকদার, সাধারণ সম্পাদক মো. সামছুল হক শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। এবার ৩০ টাকা কেজি দরে এক হাজার ৬৯৯ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি