প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনে এ মিলনায়তনের উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান। সাংবাদিক লিয়াকত আলী ছিলেন খুলনার বহুল প্রচারিত আঞ্চলিক দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক। উপাচার্য বলেন, লিয়াকত আলী তাঁর কর্মের মধ্যেই চিরঞ্জীব হয়ে থাকবেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে খুলনার উন্নয়নে তিনি অপরিসীম অবদান রেখেছেন। জীববিজ্ঞান স্কুলের ডিন মো. নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান ও শিক্ষক সমিতির সভাপতি আহমেদ আহসানুজ্জামান। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান।