উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জাতীয় স্যানিটেশন প্রচারাভিযান এবং স্যানিটেশন মাস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ শোভাযাত্রার উদ্বোধন করেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার। পরে ইউএনওর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন শিউলি ইয়াসমিন, আবদুল্লাহ আল পাঠান, বিপ্লব কুমার দে, সাইফুল ইসলাম, টি এম কামরুজ্জামান প্রমুখ।