প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’-এর ৪৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ আহমেদুল হক সড়কে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওই শাখার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শাখা ব্যবস্থাপক মহাজন জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর এমপি, ভাইস চেয়ারম্যান মহাজন আতাহার উদ্দিন, ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতী, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি সফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ