উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার ও বিনোদন পাক্ষিক আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জোবাইদুর রহমান। বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, সাংবাদিক সাকির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার জাহান। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক জেসমিন আকতার।