উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে হাকিমপুর উপজেলার চারটি গ্রামে গতকাল শুক্রবার বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জামিল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক, হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ। উপজেলার বৈগ্রাম, উত্তর সাধুরিয়া, দক্ষিণ শাহজাদপুর এবং ঘাসুরিয়া গ্রামে ২৫৫টি বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।