উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনকল্যাণে রাজস্ব, উন্নয়নের অক্সিজেন রাজস্ব’—এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ই-টিআইএন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার ৪ নম্বর ঘুড়কা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন কামরুল হাসান, রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সচিবসহ কয়েকজন ই-টিআইএন নিবন্ধন করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি