উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে প্রথম মডেল উপজেলা ভূমি কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার মো. হেলালুদ্দীন আহমেদ এর উদ্বোধন করেন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে তানজিয়া সালমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রশীদ, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান, সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সরোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভূমিসংক্রান্ত সেবা সহজ করতে ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি উপজেলায় মডেল ভূমি কার্যালয় করা হবে। এটা সফল হলে দেশের সব ভূমি কার্যালয়কে মডেল কার্যালয়ে রূপান্তর করা হবে।