উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল রোববার বিশ্ব খাদ্য দিবস পালন ও মাসব্যাপী ইঁদুর নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এসব কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক। বক্তব্য দেন কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা ইসমত আরা, শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। এতে এলাকার চাষি, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি