উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে স্বপ্ন প্রকল্পের স্বপ্নকর্মীদের বেতন-ভাতা ই-পেমেন্টের মাধ্যমে দেওয়ার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও স্বপ্ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক রওশন আরা বেগম। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল লতিফ খান, ইউএনডিপির ঢাকা প্রতিনিধি ডানিয়েল ইয়েন টেললি, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম, ইএসডিওর নির্বাহী পরিচালক মুহাম্মদ শহিদুজ্জামান, ইউএনডিপির স্বপ্ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক আহমাদুল কবির, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মো. মোজাফর হোসেন, রংপুর বিভাগীয় ডাকঘর সুপার মো. রশিদুর রহমান, ছিনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরজামান হক প্রমুখ।