উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল চত্বরের সামনে সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। জেলা প্রশাসনের উদ্যোগে ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। মেলা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি