প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নতুন একটি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার শহরের কুন্দল এলাকায় হাসপাতাল চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ও হাসপাতালটির তত্ত্বাবধায়ক মো. আবদুল রশীদ। প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ ও বিরোধীদলীয় হুইপ মো. শওকত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুলতান মাহবুব, সৈয়দপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম প্রমুখ।