প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রবাসী সহায়তা সার্ভিস (হেল্প ডেস্ক) উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার এসপি মিজানুর রহমান। এ উপলক্ষে গতকাল সকালে সদর থানায় এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ (সদর দপ্তর) রাজন কুমার দাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মঈনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি