উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর এলাকায় আরবিএল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিটিং ইউনিটের উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দি ফারমার্স ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব ব্রাঞ্চ জাহাঙ্গীর এ মজুমদার প্রধান অতিথি হিসেবে কারখানার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরবিএল ফাইবার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান লাবনু মৃধা, ব্যবস্থাপনা পরিচালক এম এ মতিন, প্রজেক্ট ম্যানেজার মো. মোক্তার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।