উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে ১০০ নৌ-পুলিশ সদস্যের ব্যারাক ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার মিরকাদিমে নবনির্মিত এই ব্যারাকের উদ্বোধন করেন বাংলাদেশ নৌ-পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামান। নৌ-পুলিশের পূর্ব বিভাগের পুলিশ সুপার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিআইজি মনিরুজ্জামান ছাড়াও নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মো. মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নৌ-পুলিশের পুলিশ সুপার (প্রশাসন) মো. আতিকুর রহমান বক্তব্য দেন।