উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে দুস্থ চক্ষু রোগীদের সপ্তাহব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প শুরু হয়েছে। কুড়িগ্রাম প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক আহমেদ তাহের আল মিম্মারী। এ সময় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, সিভিল সার্জন আমিনুল ইসলাম, সদর হাসপাতালের ব্যবস্থাপক অজয় কুমার, পিটিআই সুপার মো. ফয়জুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আল নুর চক্ষু হাসপাতালের পরিচালকের নেতৃত্বে ৬০ সদস্যের চিকিৎসক দল চক্ষু রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছে। ৭ দিনে ৫ হাজার চক্ষু রোগীর ছানি, কর্নিয়া অপারেশনসহ চোখের বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হবে।