উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ডিজিটাল সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, ইউএনও আহসান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার বানু, সাংবাদিক মোস্তাফিজার রহমান, শাহজাহান সোহেল প্রমুখ। এ ছাড়া কাজী হাসান আহমেদ ইউএনওর কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ মসজিদের উন্নয়ন প্রকল্প, দামোদরপুর ইউপি, কান্তনগর বিনয় ভূষণ উচ্চবিদ্যালয়, দামোদরপুর গুচ্ছগ্রাম, বনগ্রাম ইউনিয়ন ভূমি অফিসসহ সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পসমূহ পরিদর্শন করেন।