প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর বাসস্ট্যান্ডে জেলা পরিষদের বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল রোববার ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, পৌর মেয়র লিয়াকত আলী সরকার প্রমুখ। এ ছাড়া শিবলী সাদিক গত শনিবার উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভবন উদ্বোধন, পালশা ও বুলাকিপুর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ, সড়কের সংস্কারকাজ এবং তিনটি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি