উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে পল্লী বিদ্যুতের ১ দশমিক ৪ কিলোমিটার আন্ডার গ্রাউন্ড কেব্‌ল লাইন  ও ১৬ কিলোমিটার ওভারহেড লাইন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে নতুন বাজার পাওয়ার হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ প্রমুখ। পল্লী বিদ্যুতের ৩৩ কেভির ওভারহেড লাইন নির্মিত হওয়ায় চাঁদপুর জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।