উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গতকাল শনিবার খদ্দকৌড় প্রতিবন্ধী স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান। এ উপলক্ষে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের খদ্দকৌড় স্কুলমাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, বেসরকারি সংস্থা সুইড বাংলাদেশের ক্রীড়াসচিব কল্পনা ভৌমিক রায়, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক প্রমুখ।