প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে গতকাল শনিবার সিরাজগঞ্জে প্রিমিয়ার লিগ (এসপিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গাজী শফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ নাইট রাইডার্স মাঠে নামে। সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল খেলেন। প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নিচ্ছে। সিরাজগঞ্জ প্রতিনিধি