উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার হালুডাঙ্গা শ্রীশ্রী মহাশ্মশানের নবনির্মিত ভবন গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পাইকপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক নরেশ চন্দ্র মণ্ডল, ওসি মতিয়ার রহমান, রাজশাহী মহানগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি নির্মল কুমার সরকার, বাঘা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কৃষ্ণ কুমার পাণ্ডে, সম্পাদক সুজিত কুমার, হালুডাঙ্গা মহাশ্মশানের সভাপতি নীরেশ চন্দ্র মণ্ডল প্রমুখ।  লালপুর (নাটোর) প্রতিনিধি।