উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা আবদুল হাকিম উলিপুর চৌরঙ্গী মোড়ে পৌরসভার ব্যবস্থাপনায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মিঞা, ইউএনও মুহাম্মদ শফিকুল ইসলাম, পৌর মেয়র তারিক আবু আলা, সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, থানার ওসি এস কে আবদুল্ল্যাহ আল সাইদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জার রহমান প্রমুখ। বরেণ্য স্থপতি মৃণাল হক ম্যুরালটির নকশা করেন। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এটির নির্মাণ শেষ হবে।