উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল হাজিরা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুউদ্দীন আহমদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মাহবুব হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার হেলালুউদ্দীন আহমদ বলেন, সরকারি-বেসরকারি অফিসগুলোতে ডিজিটাল হাজিরার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের কাজ আরেক ধাপ এগিয়ে গেছে। পরে তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দেন।