প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সরকারি মহিলা কলেজে জয় বাংলা ছাত্রীনিবাসের উদ্বোধন হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে নিবাসের উদ্বোধন করেন কুমিল্লা মহিলা সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহার। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব, উপাধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম। কলেজের হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাসের লাগোয়া টিনশেডের সাতটি কক্ষ নিয়ে ওই ছাত্রীনিবাস। এতে অন্তত ৫০ জন ছাত্রী থাকার সুযোগ রয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। এ নিয়ে এ কলেজে ছাত্রীনিবাসের সংখ্যা হলো তিনটি।