প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হক হারুন ভবনটির উদ্বোধন করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ইউএনও আফরোজা বেগমের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ বজলুল হক। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরউজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ বায়েজিদ, এলজিইডি উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিলন মাহমুদ, সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ।