উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ষষ্ঠ শ্রেণিতে উন্নীতকরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল aবৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রোগ্রাম-৩-এর জাতীয় পরামর্শক নাসিমা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান খান। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ, নয়নশ্রী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেওয়ান আমজাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি মিজানুর রহমান, প্রধান শিক্ষক রামপ্রসাদ সরকার প্রমুখ।